বাংলাদেশের গাড়ি মালিকদের জন্য বানানো

সিএনজি, কার, পিকআপ — সব গাড়ির হিসাব এক খাতায়।

ড্রাইভার কত জমা দিল, কত বাকি রইল, জ্বালানি আর মেরামতে কত গেল — আর মাস শেষে কোন গাড়ি আসলে কত লাভ দিল। সব হিসাব বাংলায়, এক ট্যাপে।

  • check_circleপুরোপুরি বাংলায়
  • check_circleইন্টারনেট ছাড়াও চলে
  • check_circleগুগল ড্রাইভ ব্যাকআপ
হোম ড্যাশবোর্ড

যেকোনো ভাড়ার গাড়ির জন্য

electric_rickshaw সিএনজি
directions_car প্রাইভেট কার
local_shipping পিকআপ
airport_shuttle মাইক্রোবাস
directions_bus বাস
two_wheeler মোটরসাইকেল
electric_rickshaw সিএনজি
directions_car প্রাইভেট কার
local_shipping পিকআপ
airport_shuttle মাইক্রোবাস
directions_bus বাস
two_wheeler মোটরসাইকেল
boltচেনা ঝামেলা

খাতা-কলম আর মুখের হিসাবের দিন শেষ

payments

কে কত জমা দিল, মনে থাকে না

চার-পাঁচটা গাড়ি, চার-পাঁচজন ড্রাইভার। কার কত টাকা কম পড়ল, কে পুরনো বাকি শোধ করল — মাস শেষে হিসাব মেলে না।

insights

কোন গাড়ি আসলে লাভ দিচ্ছে?

জমা আসছে ঠিকই, কিন্তু জ্বালানি, পার্টস, গ্যারেজ ভাড়া বাদ দিলে কোন গাড়িটা লোকসানে চলছে — বোঝার উপায় নেই।

event_note

কাগজের মেয়াদ শেষ, টের পান মামলায়

ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, ইন্স্যুরেন্স — কোনটার মেয়াদ কবে শেষ, ঠিক সময়ে মনে পড়ে না।

appsসব কিছু এক অ্যাপে

মালিকের দরকারি সব হিসাব, গোছানো

প্রতিদিনের জমা থেকে মাস শেষের লাভ — গাড়ির ব্যবসার প্রতিটা টাকা এক জায়গায়।

payments

দৈনিক জমা, এক স্ক্রিনে

সব গাড়ির আজকের জমা একসাথে লিখুন। "পুরো" চাপুন, অথবা কম দিলে টাকাটা লিখুন — ঘাটতি নিজে থেকেই ড্রাইভারের বাকিতে যোগ হবে।

account_balance_wallet

ড্রাইভারের বাকি ও হাজিরা

প্রত্যেক ড্রাইভারের বাকি, অগ্রিম আর গত ৬০ দিনের জমার রঙিন ক্যালেন্ডার। এক ট্যাপে কল।

পুরো আংশিক বন্ধ
emoji_events

কোন গাড়ি কত লাভ দিল

জ্বালানি, মেরামত, কাগজপত্র বাদ দিয়ে প্রতিটা গাড়ির আসল লাভ, র‍্যাংকিং সহ। গাড়ির কেনা দামের কত টাকা উঠে এসেছে, তাও দেখুন।

local_gas_station

জ্বালানি ও খরচ

বড় নম্বর-প্যাডে সেকেন্ডে খরচ লিখুন। লিটার আর মিটার রিডিং দিলে মাইলেজ নিজেই হিসাব হয়।

route

ট্রিপ ও পার্টি

রেন্ট-এ-কার ট্রিপ, অগ্রিম, বাকি আর কোন পার্টির কাছে কত পাওনা — সব আলাদা খাতায়।

build_circle

সার্ভিসিং ও পার্টস

মবিল, ফিল্টার, টায়ার — কবে লাগানো হলো আর আবার কবে বদলাতে হবে, অ্যাপ মনে রাখে।

event_note

কাগজের মেয়াদ রিমাইন্ডার

ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই হোমে সতর্কবার্তা।

insights

মাসিক রিপোর্ট

মাস, বছর বা নিজের বাছাই করা সময়ের আয়-খরচ, চার্ট আর খরচের ভাগ।

cloud_done

ব্যাকআপ ও রিস্টোর

নিজের গুগল ড্রাইভে অটো ব্যাকআপ, অথবা ফাইল হিসেবে সেভ। ফোন বদলালেও হিসাব হারাবে না।

scheduleমাত্র তিন ধাপ

আজই শুরু করুন, ৫ মিনিটে

  1. person ১

    অ্যাকাউন্ট খুলুন

    নাম, মোবাইল আর ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। চাইলে ডেমো ডাটা দিয়ে আগে ঘুরে দেখুন।

  2. directions_car ২

    গাড়ি ও ড্রাইভার যোগ করুন

    নম্বর প্লেট, দৈনিক জমার টার্গেট আর কোন ড্রাইভার চালায় — একবার লিখলেই হলো।

  3. done_all ৩

    প্রতিদিন জমা লিখুন

    দিনে এক মিনিট। মাস শেষে রিপোর্ট খুললেই দেখবেন কোন গাড়ি কত লাভ দিল।

smartphoneঅ্যাপের ভেতরে

চোখে আরাম, হাতে সহজ

লাইট আর ডার্ক মোড, বড় বাংলা সংখ্যা আর গাড়ির নম্বর প্লেটের মতো ডিজাইন।

হোম ড্যাশবোর্ড
হোম ড্যাশবোর্ড
দৈনিক জমা
দৈনিক জমা
কোন গাড়ি কত লাভ দিল
কোন গাড়ি কত লাভ দিল
গাড়ির বিস্তারিত
গাড়ির বিস্তারিত
ড্রাইভারের হিসাব
ড্রাইভারের হিসাব
ডার্ক মোড
ডার্ক মোড
রিপোর্ট (ডার্ক)
রিপোর্ট (ডার্ক)
নিরাপদ লগইন
নিরাপদ লগইন
devicesযেকোনো ডিভাইসে

ফোনে লিখুন, কম্পিউটারে দেখুন

অ্যান্ড্রয়েড ফোনে প্রতিদিনের হিসাব লিখুন, আর বড় স্ক্রিনে ওয়েব থেকে রিপোর্ট দেখুন। ট্যাবলেট আর কম্পিউটারে সাইডবার সহ আলাদা লেআউট।

  • androidঅ্যান্ড্রয়েড অ্যাপ
  • languageওয়েব অ্যাপ
  • desktop_windowsট্যাবলেট ও কম্পিউটার
ওয়েব অ্যাপ
verifiedনিরাপদ ও নির্ভরযোগ্য

আপনার হিসাব, আপনার নিয়ন্ত্রণে

wifi_off

ইন্টারনেট ছাড়াও চলে

সব হিসাব আপনার ফোনেই থাকে। নেট না থাকলেও জমা-খরচ লেখা থামবে না।

cloud_done

গুগল ড্রাইভ ব্যাকআপ

আপনার নিজের ড্রাইভে প্রাইভেট ফোল্ডারে ব্যাকআপ — অন্য কেউ দেখতে পায় না।

shield

নিজস্ব অ্যাকাউন্ট

পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত অ্যাকাউন্ট, ভুলে গেলে ইমেইলে কোড দিয়ে রিসেট।

translate

বাংলা ও ইংরেজি

পুরো অ্যাপ বাংলায়, বাংলা সংখ্যা আর লাখ-কোটির হিসাবে। চাইলে ইংরেজিতে।

support_agentজিজ্ঞাসা

সাধারণ প্রশ্ন

call০১৬১৮৩৫৬১৮০
কয়টা গাড়ির হিসাব রাখা যায়? add

সিএনজি, কার, পিকআপ, মাইক্রোবাস, বাস বা মোটরসাইকেল — আপনার সব গাড়ি আর ড্রাইভার একসাথে রাখতে পারবেন।

ইন্টারনেট না থাকলে কি চলবে? add

হ্যাঁ। হিসাব আপনার ফোনেই সেভ হয়। শুধু লগইন আর ব্যাকআপের সময় ইন্টারনেট লাগে।

ফোন হারালে বা বদলালে হিসাব কি হারাবে? add

গুগল ড্রাইভে ব্যাকআপ চালু রাখলে নতুন ফোনে লগইন করে এক ট্যাপে রিস্টোর করতে পারবেন। ফাইল হিসেবেও ব্যাকআপ রাখা যায়।

ড্রাইভার কম জমা দিলে কি হয়? add

দৈনিক জমায় যত টাকা কম পড়ে, তা নিজে থেকেই ওই ড্রাইভারের বাকিতে যোগ হয়। পরে "বাকি আদায়" দিয়ে শোধের হিসাব রাখুন।

পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? add

লগইন স্ক্রিনে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" চাপুন। আপনার ইমেইলে ৬ সংখ্যার কোড যাবে, সেটা দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন।

অ্যাকাউন্ট মুছে ফেলা যায়? add

হ্যাঁ। অ্যাপের সেটিংস → আমার অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছে ফেলুন। অ্যাকাউন্ট আর ফোনের হিসাব দুটোই মুছে যায়।

আজ থেকেই গাড়ির হিসাব হোক ঝামেলাহীন

অ্যাপ নামিয়ে অ্যাকাউন্ট খুলুন — ডেমো ডাটা দিয়ে পাঁচ মিনিটেই সব ফিচার ঘুরে দেখুন।